শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে স্পিকারকে রাখার প্রস্তাব

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে স্পিকারকে রাখার প্রস্তাব

Screenshot

জাতীয় ডেস্ক | বাংলাদেশ বুলেটিন২৪

বিচার বিভাগকে বাইরে রেখে বিরোধী দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে জাতীয় সংসদের স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (২৪ অক্টোবর) সকালে জাতীয় সংসদের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় বিচার বিভাগকে সম্পৃক্ত না করে বিরোধী দলের সঙ্গে আলোচনার মাধ্যমে স্পিকারকে সরকারপ্রধান করার প্রস্তাব দিয়েছেন অনেকে। তবে বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় গঠিত সংবিধান সংশোধন কমিটির উদ্দেশ্য ছিল একদলীয় শাসনকে স্থায়ী করা। বর্তমান গণতান্ত্রিক সরকারের কমিটির সঙ্গে সেটিকে এক করে দেখা উচিত নয়।

বিরোধী দলের অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিএনপির দেওয়া ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ শিথিল করার দাবি থাকলে বিরোধী দলকে বৈঠকে এসে তা তুলে ধরতে হবে। সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ চায় সরকার।

গণভোট প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, গণভোটে জনগণের দেওয়া রায়কে সরকার সম্মান করে। তবে গণভোটে উত্থাপিত প্রশ্ন নিয়ে বিতর্ক রয়েছে। ভবিষ্যতে আবার গণভোট অনুষ্ঠিত হলে তা সংবিধান সংস্কারসংক্রান্ত হবে।

তিনি আরও বলেন, বর্তমান সংবিধানে ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে কোনো প্রতিষ্ঠানের বিধান নেই।

এদিকে সংবিধান সংশোধন কমিটি পর্যায়ক্রমে বিশিষ্ট নাগরিক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করছে। এসব বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হচ্ছে।

শনিবারের আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ, মৌলিক অধিকার সংরক্ষণ, বিচার বিভাগের স্বাধীনতা, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, রাষ্ট্রপতির ক্ষমতা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ পদ্ধতিসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com