বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ?
বন্ধুকে বেঁধে বান্ধবীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ৬

বন্ধুকে বেঁধে বান্ধবীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ৬

গাজীপুরের কালীগঞ্জে ইজিবাইকে ঘুরতে আসা এক কলেজ ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টায় ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে তাদের গাজীপুর আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার (১৪ আগস্ট) ভোরে তাদের গ্রেফতার করে থানায় এনে জিজ্ঞাসাদ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইশ গ্রামের হুমায়ুনের ছেলে এনামুল মোড়ল (৩৪), গোপাল চন্দ্র দাসের ছেলে সুজন চন্দ্র দাস (২০), মৃত রঞ্জিত চন্দ্র দাসের ছেলে তরুণী চন্দ্র দাস (২০) ও একই উপজেলার মোক্তারপুর ইউনিয়নের শিংলাব গ্রামের রুহুল আমিনের ছেলে সজিব মিয়া (২০), রবি রয়ের ছেলে উদয় রয় (২০), জাহাঙ্গীরের ছেলে ইলিয়াস (২১)।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, গত ৫ আগস্ট গাজীপুর থেকে ইজিবাইক নিয়ে দুই বন্ধুসহ এক কলেজ ছাত্রী উপজেলার জামালপুর এলাকার কাপাইশ গ্রামে ঘুরতে আসে। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেলে ওই এলাকার বখাটে ৩ যুবক মোটরসাইকেল নিয়ে তাদের গতিরোধ করে। পরে তারা মোবাইলে আরো ৫ বখাটেকে খবর দিয়ে ৮ জন মিলে কলেজ ছাত্রীর দুই বন্ধুকে কৌশলে বেঁধে তাদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় এবং মেয়েটি তারা পাশের একটি লেবু বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় ওই কলেজ ছাত্রীর বুদ্ধিমত্ত¡ায় ধর্ষণ থেকে রক্ষা পায়। পরে ওই কলেজ ছাত্রী বখাটে সজিবের মোবাইল নম্বর নিয়ে তার নম্বর দিয়ে পালিয়ে যায়। বাড়িতে গিয়ে ঘটনার কথা খুলে বললে কলেজ ছাত্রীর বাবা কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ কলেজ ছাত্রীর সহযোগীতায় বখাটে সজিবকে মোবাইল ফোনে ডেকে এনে তাকে গ্রেফতার করে। পরে সজিবের মাধ্যমে বাকী ৫ জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, এ ব্যাপারে থানায় ধর্ষণ চেষ্টার একটি মামলা (নং-১২) হয়েছে। গ্রেফতারকৃত ৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

প্রাথমিকভাবে ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com