বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

ডেসকোর রিচার্জ সেবায় ২৪ ঘণ্টা বিঘ্নের শঙ্কা

ডেসকোর রিচার্জ সেবায় ২৪ ঘণ্টা বিঘ্নের শঙ্কা

জাতীয় ডেস্ক | বাংলাদেশ বুলেটিন২৪ | ৪ নভেম্বর ২০২৬

সিস্টেম আপগ্রেডেশনের কারণে টানা ২৪ ঘণ্টা ডেসকোর প্রি-পেইড মিটার রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ বা বিঘ্নিত হতে পারে। এ অবস্থায় গ্রাহকদের আগেভাগেই মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)।

বুধবার (৪ নভেম্বর) সকালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ বিতরণ সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের কাজ চলবে। এ সময়ে সংশ্লিষ্ট গ্রাহকদের মিটার রিচার্জ সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।

তবে এই নির্দেশনা ডেসকোর সব গ্রাহকের জন্য প্রযোজ্য নয়। যেসব গ্রাহকের প্রি-পেইড মিটার নম্বর ‘০৩’ দিয়ে শুরু, শুধু তাঁদের ক্ষেত্রেই রিচার্জ সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ডেসকো জানিয়েছে, রিচার্জ সেবা সাময়িক বন্ধ থাকলেও মিটারে পর্যাপ্ত ব্যালেন্স থাকলে বিদ্যুৎ ব্যবহার চালিয়ে যেতে পারবেন গ্রাহকেরা। তাই নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় পরিমাণ টাকা রিচার্জ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া যেকোনো প্রয়োজনে ডেসকোর হটলাইন ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সিস্টেম উন্নয়নকাজের কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডেসকো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com