মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
ডেসকো’র উত্তরা কেন্দ্রে বিদ্যুৎ বিভাগের গণশুনানী

ডেসকো’র উত্তরা কেন্দ্রে বিদ্যুৎ বিভাগের গণশুনানী

গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে আজ ২৫ মার্চ ২০২৫ ( মঙ্গলবার) গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকল্পে বিদ্যুৎ বিভাগের একটি গণশুনানী অনুষ্ঠান উত্তরা পূর্ব বিক্রয় ও বিতরণ বিভাগের সেবা কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ সবুর হোসেন।

গণ শুনানিতে অংশ নেয়া গ্রাহকগণ বিদ্যুতের ডিমান্ড চার্জ, মিটার ভাড়া, সোলার প্যানেল স্থাপন, প্রি-পেইড মিটারের রিচার্জ সুবিধা, কল সেন্টারের মাধ্যমে সেবা গ্রহণ , বৈদ্যুতিক লাইন সম্প্রসারণ , নতুন বিদ্যুৎ সংযোগ গ্রহণ ও লোড বৃদ্ধি করাসহ ডেসকো’র বিভিন্ন সেবা সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।
বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) জনাব মোঃ সবুর হোসেন গ্রাহকদের নানান প্রশ্নের উত্তর দেন। প্রশ্নোত্তর পর্বে নানা রকম সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন ডেসকো’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অপারেশন মো: জুলফিকার তাহমিদ।
জনাব মোঃ সবুর হোসেন ডেসকো’র সেবা সম্পর্কে গ্রাহকগণের মতামত ও পরামর্শ শোনেন এবং সেবার মান উন্নয়নের বিষয়ে ডেসকো’র কর্মকর্তাগণকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। ডেসকোর পক্ষ হতে অপ্রয়োজনীয় বাতি-ফ্যান ব্যবহার হতে বিরত থাকা, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখা এবং বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় করাসহ ডেসকো’র সার্বিক কার্যক্রমে গ্রাহকগনের সহায়তা কামনা করা হয়।
গণশুনানীতে আরও উপস্থিত ছিলেন ডেসকো’র প্রধান প্রকৌশলী (নর্থ জোন) মো: এনামুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী গাজী শাহরিয়ার পারভেজ এবং উত্তরা সার্কেলের কর্মকর্তা-কর্মচারীসহ উত্তরা অঞ্চলের গ্রাহকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন ডেসকো’র উত্তরা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: শওকত আলী।

সংবাদটি শেয়ার করুন

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com