বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
রূপপুর পারমাণবিক প্রকল্পে শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি পালন

রূপপুর পারমাণবিক প্রকল্পে শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি পালন

পার্থ হাসান,পাবনা :

বেতন দেওয়ায় অনিয়মের প্রতিবাদে আজ বুধবার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় বিক্ষোভ করেছেন একটি প্রতিষ্ঠানের শ্রমিকেরা। পরে বেতন পাওয়ার আশ্বাস পেয়ে তাঁরা আন্দোলন কর্মবিরতী তুলে নেন।

জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ‘নিকিম এটোমষ্ট্রয়’ নামে ঠিকাদার প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনা বেতনের টাকা কম দেওয়া হয়। চলতি মার্চের শেষ পর্যায়ে এসে গত মাসের পাওনা বেতনের টাকা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন শ্রমিকেরা। বেতন না পেয়ে বুধবার সকাল ৯টার দিকে কর্মবিরতী করে বিক্ষোভ শুরু করেন।

এ সময় তাঁরা মার্চ মাসের বকেয়া বেতনসহ চলতি মাসের বেতন পরিশোধের দাবি জানান। কর্তৃপক্ষ দাবি না মানলে তাঁরা কর্মবিরতী চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। খবর পেয়ে প্রকল্পে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের বুঝিয়ে বিক্ষোভ তুলে দেওয়ার চেষ্টা করে। পরে শ্রমিকদের দাবি ও সমস্যা নিরসনে আজ দুপুরে প্রকল্পে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে রূপপুর বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েস ও নিকিম এটোমষ্ট্রয় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইউরি ভ্যালেন্টিনোভিচ ফেদোরভ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন শ্রমিক বলেন, মাসের শেষে বেতন পেয়ে তাঁরা দোকানের বাকি টাকা আর ঘরভাড়া পরিশোধ করেন। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো বেতন না পেলে তাঁরা পাওনা পরিশোধ করতে পারেন না। এতে তাঁদের ঝামেলায় পড়তে হয়। এ জন্য বাধ্য হয়ে তাঁরা আন্দোলনের পথ বেছে নেন।

এ বিষয়ে রূপপুর বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, বৈঠক করে তাঁদের বেতন পরিশোধের আশ্বাস দেওয়ার পর তাঁরা (শ্রমিকেরা) কর্মবিরতী তুলে নেন। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এটা নিয়ে আলোচনা হয।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com