শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

শিক্ষা ডেস্ক | বাংলাদেশ বুলেটিন২৪ | ৩১ অক্টোবর ২০২৬, দুপুর ১২:১৬ মিনিট

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট।

কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বোর্ড থেকে জিপিএ-৫ অর্জন করেছেন ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২ জুলাই শুরু হয় এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধিত ছিলেন।

অনলাইনে যেভাবে ফল জানা যাবে

শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে বোর্ড, পরীক্ষার নাম, সাল, রোল ও প্রয়োজনীয় তথ্য দিয়ে ফলাফল জানতে পারবেন।

ওয়েবসাইট: https://educationboardresults.gov.bd/

এসএমএসে ফল জানার নিয়ম

মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:

HSC [বোর্ডের প্রথম ৩ অক্ষর] [রোল নম্বর] 2026

এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

উদাহরণস্বরূপ, ঢাকা বোর্ডের কোনো শিক্ষার্থীর রোল নম্বর 123456 হলে লিখতে হবে:

HSC DHA 123456 2026

ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানা যাবে।

এ ছাড়া শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com