নিজস্ব প্রতিবেদক | বাংলাদেশ বুলেটিন২৪ | ২৫ অক্টোবর ২০২৬, বিকেল ৩:২৯ মিনিট
রাজধানীর উত্তরায় ইলেকট্রনিকস পণ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান ওয়ালটনের একটি শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ১১ নম্বর সেক্টরের গরিবে নেওয়াজ অ্যাভিনিউয়ের একটি ছয়তলা ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভবনটির পঞ্চম তলায় অবস্থিত ওয়ালটনের শোরুমে আগুনের সূত্রপাত হয়।
তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
Leave a Reply