বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রথম ফুটবলার হিসেবে এককভাবে মর্যাদাপূর্ণ পুরস্কার পাচ্ছেন মেসি ঘণ্টায় ২২৭ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চাম্পি’ হঠাৎ অসুস্থ ড. মঈন খান, হাসপাতালের সিসিইউতে ভর্তি চোয়ালে অস্ত্রোপচারের চার দিন পরই জিমে মার্তিনেজ, মাঠে ফিরতে লাগবে সময় বিয়ের জন্য বয়স নয়, মানসিক প্রস্তুতিই গুরুত্বপূর্ণ: নুসরাত ফারিয়া যুক্তরাষ্ট্রের ডিভি লটারি চালুর নির্দেশ আদালতের, আবেদন শুরু ১ নভেম্বরের মধ্যে হিন্দু ধর্মাবলম্বীদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি পারফিউম সাত বছরের আইনি জটিলতা কাটল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে বাধা নেই
ঘণ্টায় ২২৭ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চাম্পি’

ঘণ্টায় ২২৭ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চাম্পি’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলাদেশ বুলেটিন২৪:

প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া শক্তিশালী সুপার টাইফুন ‘চাম্পি’ ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি গতির বাতাস নিয়ে তাইওয়ানের দিকে অগ্রসর হচ্ছে বলে খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে দুই শতাধিক ফ্লাইট বাতিলের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জাপানের একটি বড় সামরিক মহড়ার পরিকল্পনাতেও পরিবর্তন আনা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া কর্তৃপক্ষের (সিডব্লিউএ) তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ইতোমধ্যে সুপার টাইফুনে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘূর্ণিঝড়টির তীব্রতা কিছুটা কমলেও এর কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি রয়েছে বলে জানানো হয়েছে। ঘূর্ণিঝড়টির ব্যাসার্ধ বেড়ে প্রায় ৩২০ কিলোমিটারে পৌঁছেছে।

আবহাওয়া কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ‘চাম্পি’ তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। পূর্বাভাসে বলা হয়েছে, এটি তাইওয়ানের উত্তর-পূর্ব দিক দিয়ে অতিক্রম করে চীনের উপকূলের দিকে মোড় নিতে পারে। পরবর্তী সময়ে দক্ষিণ জাপানের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনাও রয়েছে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে উপকূলীয় এলাকায় প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সতর্কবার্তায় উপকূলীয় এলাকায় ছয় মিটারের বেশি উচ্চতার ঢেউ সৃষ্টি হওয়ার আশঙ্কার কথা জানানো হয়েছে।

এ ছাড়া তাইপের আশপাশের পাহাড়ি অঞ্চল এবং তাইওয়ানের উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় প্রায় এক মিটার বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে।

আবহাওয়াবিদদের ধারণা, ঘূর্ণিঝড়টির প্রভাব প্রায় দুই দিন স্থায়ী হতে পারে। পরিস্থিতি বিবেচনায় বিমান চলাচল ও অন্যান্য কার্যক্রমে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com