বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
ঝিনাইদহে জোরপুর্বক গৃহবধুর নগ্ন ছবি তুলে ব্লাকমেইল, ৪ যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

ঝিনাইদহে জোরপুর্বক গৃহবধুর নগ্ন ছবি তুলে ব্লাকমেইল, ৪ যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় জোরপুর্বক এক গৃহবধুর নগ্ন ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবী করার অভিযোগে ৪ জন গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-ঝিনাইদহ শহরের মহিষাকুন্ডু গ্রামের মৃত হারুন মুন্সীর ছেলে সানি মুন্সী (২৩), ইসাহাক আলীর ছেলে শাওন হোসেন (২৪), নুরুল আমিনের ছেলে মারুফ বিল্লাহ (২৫) ও চাকলাপাড়া এলাকার রুস্তম আলীর ছেলে সোহান হোসেন (২৫)। ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান জানান, গত ১৮ জুন সন্ধ্যায় শহরের চাকলাপাড়ার ইলেকট্রিক মেকানিকের বাসায় সবজি দিতে যায় তার একসহযোগি।

এসময় আটককৃতরা বাড়ীর ভিতর ঢুকে গৃহবধু ও সবজি দিতে আসা ইলেকট্রিক মেকানিকের সহযোগিকে মারধর করে তাদের আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে। গত কয়েকদিক তারা ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগির কাছে টাকা দাবী করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগি ওই নারী ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামানের কাছে বিষয়টি খুলে বললে তাৎক্ষনিক ব্যবস্থা নিয়ে গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন।

পরে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বিকাল থেকে সন্ধা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভিডিও ধারণকারী মোবাইল ফোন। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com