বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
পাবনায় জাকাতের টাকা নিতে এসে ভিক্ষুকের ছুরিকাঘাতে ভিক্ষুকের মৃত্যু

পাবনায় জাকাতের টাকা নিতে এসে ভিক্ষুকের ছুরিকাঘাতে ভিক্ষুকের মৃত্যু

পার্থ হাসান,পাবনা:

পাবনা শহরের দিলালপুর পানির ট্যাংকির নীচে পুরুষ ভিক্ষুকের ছুরিকাঘাতে আল্লাদী (৪৫) নামের এক নারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে।

পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকান্ডটি ঘটেছে বলে দাবী করছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।
শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ভিক্ষুক আসমা খাতুন জানান, প্রতিদিনের মতো কয়েকজন ভিক্ষুক বড় বাজার এলাকাসহ আশপাশ মহল্লায় ভিক্ষা ও যাকাতের কাপড় সংগ্রহের জন্য দিলালপুর মহল্লার বড়বাজার সংলগ্ন পানির ট্যাংকির নীচে অবস্থান নেয়। এ সময় ভিক্ষুক শিল্পীর মা আল্লাদী (৪৫) এর সাথে আরেক নারী ভিক্ষুকের সাথে বাকবিতন্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে দুজনের মধ্যে চুল ধরে টানাটানি শুরু হয়। এ সময় পাশে থাকা লুঙ্গি ও পাঞ্জাবি পরিহৃত এক মধ্যবয়সী পুরুষ এসে নারী ভিক্ষুক আল্লাদীকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় অন্য ভিক্ষুকগুলো ধাওয়া দিলে ঘাতক ভিক্ষুক পালিয়ে যায়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ঘাতকের বাড়ি সুজানগর উপজেলায় বলে জেনেছেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। আল্লাদী শহরের অনন্ত বাজার সংলগ্ন দ্বীপচরে ভাড়া বাড়িতে থাকতেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থলের একটি বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ দেখে ঘাতককে চিহ্নিত করা হচ্ছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com