বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শিরোনাম :
“মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট ইতালিতে হামলার শিকার বাঁধন, ‘শেষ দেখে ছাড়ব’ ৩০ বছরেও অমলিন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ মাদক মামলায় মিসরের টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড
“মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন”

“মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন”

 বিশেষ প্রতিবেদন:ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর তীব্র ভাঙন থেকে দুটি গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা, বসতভিটা ও ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়িয়া ও গোপালপুর ইউনিয়নের দিগনগর গ্রামের বাসিন্দাসহ সর্বস্তরের মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

স্থানীয়দের দাবি, মধুমতির ভাঙনে চরখোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহেরা দাখিল মাদরাসা, মসজিদ, ঈদগাহ মাঠ, গোরস্থান, মোখছেদ মোল্লা এতিমখানা, পোস্ট অফিস এবং দিগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দিগনগর জামে মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে। একই সঙ্গে অসংখ্য বসতবাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, মধুমতির অব্যাহত ভাঙনে প্রতিনিয়ত সংকুচিত হচ্ছে এলাকার জনবসতি। দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়া না হলে চরখোলাবাড়িয়া ও দিগনগরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নদীগর্ভে হারিয়ে যেতে পারে। এতে শত শত পরিবার গৃহহীন হওয়ার ঝুঁকিতে রয়েছে।

এলাকাবাসী নদীভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এবং ভাঙনকবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com