রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
সাত দিনেই ৩৮৩ কোটি রুপি আয়, বক্স অফিসে ঝড় তুলল ‘দৃশ্যম ৩’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: ধর্ষণের পর হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার সালমান খানের মামলায় নতুন মোড়, জবাব চাইলেন দিল্লি হাইকোর্ট ক্যান্সারে আক্রান্ত ইবরার টিপুর অবস্থা সংকটাপন্ন, দোয়া চাইলেন কবির বকুল ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পন নেকাব পরা ছাত্রীকে ‘মৌলবাদী’ বলার অভিযোগ, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীরে লুকানো ৩ স্বর্ণের ডিম উদ্ধার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ গবেষক
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে ‘অ্যাডভোকেট খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি’ প্রদান করা হয়েছে।

ফরিদপুর জজ কোর্টের সাবেক পিপি ও রাজনীতিবিদ অ্যাডভোকেট খসরুজ্জামান দুলুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে এ বৃত্তি দেওয়া হয়। ভবিষ্যতে প্রতিবছর এ বৃত্তি চালু রাখার কথা জানিয়েছে পরিবার।

অ্যাডভোকেট খসরুজ্জামান দুলুর সন্তান ও এটিএন বাংলার বার্তা সম্পাদক নিয়াজ জামান সজীব জানান, তার বাবা বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় পরিবারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৭ আগস্ট ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলির নিজ বাড়িতে মারা যান অ্যাডভোকেট খসরুজ্জামান দুলু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com