শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

শিরোনাম :
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পন নেকাব পরা ছাত্রীকে ‘মৌলবাদী’ বলার অভিযোগ, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীরে লুকানো ৩ স্বর্ণের ডিম উদ্ধার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ গবেষক নিষেধাজ্ঞার আগে ইলিশের বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড় বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই পশ্চিমবঙ্গে পূর্ণমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী আর্জেন্টিনার প্রেসিডেন্ট হবেন মেসি? আলোচনায় ভবিষ্যদ্বক্তার দাবি দ্বিতীয় সন্তানের অপেক্ষায় কিয়ারা-সিদ্ধার্থ
শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীরে লুকানো ৩ স্বর্ণের ডিম উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীরে লুকানো ৩ স্বর্ণের ডিম উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহফেরত এক যাত্রীর শরীর থেকে ডিম্বাকৃতির তিনটি স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা স্বর্ণের পেস্টের মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম। পরিশোধনের পর পাওয়া যেতে পারে প্রায় এক কেজি খাঁটি স্বর্ণ, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে শারজাহ থেকে ঢাকায় আসা এয়ার অ্যারাবিয়ার জি৯-৫১৮ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ফ্লাইটে স্বর্ণ চোরাচালান হতে পারে—এমন গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে নজরদারি জোরদার করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।

নজরদারির একপর্যায়ে আরমান উদ্দিন সিদ্দিক নামে এক যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট নম্বর ২-এ পৌঁছালে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে কাস্টমস কর্মকর্তারা তাকে তল্লাশি করেন।

তল্লাশির সময় ওই যাত্রীর পায়ুপথে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় সাদা কসটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট পাওয়া যায়। প্রতিটি পেস্টের ওজন ৪৩০ গ্রাম করে মোট ১ হাজার ২৯০ গ্রাম।

কাস্টমস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্বর্ণকারের প্রত্যয়ন অনুসারে উদ্ধার করা পেস্ট পরিশোধন করলে আনুমানিক এক হাজার গ্রাম বা এক কেজি ২৪ ক্যারেট স্বর্ণ পাওয়া যেতে পারে। যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা।

জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিমানবন্দর দিয়ে স্বর্ণ চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে এই চালানটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com