শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

শিরোনাম :
োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা মিস ইউনিভার্সের ভোটে বিশ্বে তৃতীয় বাংলাদেশের সামিরা খান মাহি ৭৫ বছরে পা দিলেন সংগীতের কিংবদন্তি রুনা লায়লা আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস

োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলাদেশ বুলেটিন২৪ | ২০ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে ‘ন্যায্য নয়’ বলে মন্তব্য করেছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে ৯-৬ ভোটে দেওয়া রায়ে ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন আদালত।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানী নেপিদোতে এক সংবাদ সম্মেলনে রায়ের সমালোচনা করেন মিয়ানমারের প্রেসিডেন্টের মুখপাত্র খাইং খাইং সোয়ে। তাঁর দাবি, বিচারকদের মধ্যে মতভিন্নতা থাকায় রায়টিকে ন্যায্য বলা যায় না।

আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, ২০১৭ সালে সামরিক অভিযানের সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী বিপুলসংখ্যক রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করে। নারীদের ওপর ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের ওপর চরম নির্যাতনের ঘটনাও সংঘটিত হয়।

মিয়ানমার বরাবরই দাবি করে আসছে, সশস্ত্র বিদ্রোহীদের হামলার জবাবে নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়েছিল। তবে আন্তর্জাতিক বিচার আদালত দেশটির এই যুক্তি গ্রহণ করেননি।

ঐতিহাসিক এই রায়ে গণহত্যার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্তদের প্রতিকার এবং ক্ষতিপূরণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের উদ্যোগ

এদিকে মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা।

শুক্রবার মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি জানান, তাঁর সাম্প্রতিক তুরস্ক সফরের পর এই উদ্যোগে সম্মতি দেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, নির্বাচিত রোহিঙ্গা শরণার্থীদের তিন থেকে ছয় মাসের কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের উপযোগী করে তোলা হবে। এরপর তাঁদের তুরস্কে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।

এ কার্যক্রম বাস্তবায়নে তুরস্কের কর্তৃপক্ষ, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করবে মালয়েশিয়া।

রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায় এবং মালয়েশিয়ার নতুন পুনর্বাসন উদ্যোগ দীর্ঘদিনের শরণার্থী সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এসব সিদ্ধান্তের কার্যকর বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com