বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা

বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা

Screenshot

আন্তর্জাতিক ডেস্ক | বাংলাদেশ বুলেটিন২৪
১৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩১ মিনিট

বিশ্ব রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসেছেন বিশ্বের তিন পরাশক্তির নেতা—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনঝেন শহরে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে এই ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠককে যুগান্তকারী উল্লেখ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বিশ্বশান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বৃহৎ শক্তিগুলোর মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আন্তর্জাতিক সংকট নিরসনে তিন পরাশক্তির বিশেষ দায়িত্ব রয়েছে। বিশ্বব্যাপী পরমাণু অস্ত্রের সংখ্যা ও ব্যবহারের ঝুঁকি কমানোর ওপর গুরুত্ব দেন তিনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আঞ্চলিক সংঘাত নিরসন ও বৈশ্বিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন।

এদিকে বৈঠকের যৌথ ঘোষণায় পরমাণু অস্ত্রের ঝুঁকি হ্রাস, জাতিসংঘের সংস্কার এবং জ্বালানি তেলের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

তবে ইউক্রেন যুদ্ধ ও ইরান সংঘাত নিয়ে যৌথ ঘোষণায় সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তের উল্লেখ নেই।

আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, তিন পরাশক্তির নেতাদের এই নজিরবিহীন বৈঠক আগামী দিনের ভূরাজনৈতিক ও কূটনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com