রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

ভোলায় নতুন গ্যাসকূপ, দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

ভোলায় নতুন গ্যাসকূপ, দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

Screenshot

জাতীয় ডেস্ক | বাংলাদেশ বুলেটিন২৪ | ১৫ নভেম্বর ২০২৬

দ্বীপজেলা ভোলায় নতুন একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ‘ভোলা নর্থ-৩’ নামের কূপটি থেকে প্রতিদিন প্রায় ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (১৫ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে অবস্থিত কূপটিতে গ্যাসের শিখা প্রজ্বালনের মাধ্যমে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু করা হয়।

বাপেক্স সূত্রে জানা গেছে, নতুন কূপটি ৩ হাজার ৫২৬ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে আশাব্যঞ্জক ফল পাওয়া গেলেও গ্যাসের প্রকৃত মজুত ও উৎপাদনক্ষমতা নিশ্চিত হতে পরীক্ষার চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভোলায় বর্তমানে তিনটি গ্যাসক্ষেত্র রয়েছে। নতুন কূপসহ জেলায় মোট গ্যাসকূপের সংখ্যা দাঁড়িয়েছে ১০টি। জেলাটিতে প্রায় পৌনে দুই ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে বলে জানানো হয়েছে।

বাপেক্স জানিয়েছে, ভোলা নর্থ-৩ কূপের ড্রিল স্টেম টেস্ট সম্পন্ন হওয়ার পর গ্যাসের মজুত ও উৎপাদনক্ষমতা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

নতুন এই কূপের সম্ভাবনা দেশের জ্বালানি খাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com