আন্তর্জাতিক ডেস্ক | বাংলাদেশ বুলেটিন২৪ | ১১ নভেম্বর ২০২৬
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে দুই নেতার মধ্যে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) উপলক্ষে দুই দেশের শীর্ষ নেতার এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
কপ-৩১ সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
দ্বিপক্ষীয় এই বৈঠক বাংলাদেশ ও তুরস্কের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। তবে বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত আনুষ্ঠানিক তথ্য এখনো পাওয়া যায়নি।
Leave a Reply