বিনোদন ডেস্ক | বাংলাদেশ বুলেটিন২৪
১৮ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২৯ মিনিট
বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এই সুন্দরী ভোটিংয়ের অলটাইম র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন তৃতীয় স্থানে। তার অর্জিত পয়েন্ট ৭৮ কোটি ৮০ লাখ।
সাপ্তাহিক ভোটের হিসাবেও শীর্ষস্থান দখল করেছেন মাহি। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় তার অবস্থান ঘিরে বাংলাদেশি ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ।
গত ৮ নভেম্বর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন মাহি। সেখানে রিহার্সাল, ফটোশুট, সাক্ষাৎকার ও বিভিন্ন আনুষ্ঠানিক আয়োজনে ব্যস্ত সময় পার করছেন তিনি।
বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের কাছে তুলে ধরছেন বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, পোশাক, খাবার ও ভাষা।
দেশবাসীর কাছে ভোট চেয়ে মাহি জানিয়েছেন, লাখো মানুষের ভালোবাসা, স্বপ্ন ও কঠোর পরিশ্রম নিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এসেছেন তিনি।
এবারের আসরে অংশ নিচ্ছেন শতাধিক দেশের প্রতিযোগী। দর্শকদের ভোটে একজন প্রতিযোগী সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ পাবেন।
‘এমইউ ফ্যান’ অ্যাপের মাধ্যমে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচন করে মাহিকে ভোট দেওয়া যাচ্ছে।
আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য কাঙ্ক্ষিত সাফল্য নিয়ে আসবেন মাহি—এমন প্রত্যাশা তার ভক্তদের।
Leave a Reply