বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

জাতীয় ডেস্ক | বাংলাদেশ বুলেটিন২৪ | ১৭ নভেম্বর ২০২৬

দেশের বিদ্যুৎ খাতে নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে কেন্দ্রটি থেকে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উপপ্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরীক্ষামূলক সংযোগের পর জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা চালানো হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ নভেম্বর চূড়ান্তভাবে জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে।

পর্যায়ক্রমে উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হলে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ১ হাজার ৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

পাবনার ঈশ্বরদীতে নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিট পুরোদমে চালু হলে মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।

রূপপুরের বিদ্যুৎ উৎপাদন বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও বিদ্যুৎ খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com