বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

: ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয়

: ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয়

ক্রীড়া ডেস্ক | বাংলাদেশ বুলেটিন২৪
১৯ নভেম্বর ২০২৬, রাত ৯:৪৭ মিনিট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিকানায় আসতে যাচ্ছে বড় পরিবর্তন। দলটির ২২.৫ শতাংশ শেয়ার কিনতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যারেস ম্যানেজমেন্ট।

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৪০ কোটি মার্কিন ডলারে নিজের মালিকানার অর্ধেক শেয়ার বিক্রি করছেন কেকেআরের অন্যতম মালিক জয় মেহতা। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৪ হাজার ৮০০ কোটি টাকা।

প্রস্তাবিত এই চুক্তির ফলে কেকেআরের মোট বাজারমূল্য দাঁড়াচ্ছে প্রায় ১৭৮ কোটি মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ হাজার ৬৩৪ কোটি রুপি।

তবে মালিকানায় পরিবর্তন এলেও বলিউড বাদশাহ শাহরুখ খানের সংখ্যাগরিষ্ঠ ৫৫ শতাংশ শেয়ার অপরিবর্তিত থাকছে। সহ-মালিক হিসেবে থাকছেন অভিনেত্রী জুহি চাওলাও।

চুক্তির শর্ত অনুযায়ী, বিক্রয়মূল্যের ৫ শতাংশ পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সে হিসাবে বোর্ডের আয় হবে প্রায় ২ কোটি মার্কিন ডলার।

নতুন বিনিয়োগকারী অ্যারেস ম্যানেজমেন্টের ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বিনিয়োগ রয়েছে। চেলসি, মায়ামি ডলফিনস ও ট্রেন্ট রকেটসের সঙ্গে যুক্ত রয়েছে প্রতিষ্ঠানটি।

আইপিএলের বাণিজ্যিক জনপ্রিয়তা ও ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্রমবর্ধমান বাজারমূল্যের মধ্যে কেকেআরের এই সম্ভাব্য চুক্তি ক্রিকেটে আন্তর্জাতিক বিনিয়োগের আরও একটি বড় উদাহরণ হতে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com