রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

শচীনের ২২ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস রোহিতের

শচীনের ২২ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস রোহিতের

ডেস্ক রিপোর্ট:

দীর্ঘ ২২ বছর পর শচীন টেন্ডুলকারের একটি রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার রান পূর্ণ করেছেন ভারতীয় এই তারকা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাইলফলকটি স্পর্শ করেন রোহিত। ম্যাচের আগে ওপেনার হিসেবে ১০ হাজার রান পূর্ণ করতে তার প্রয়োজন ছিল মাত্র ২ রান। ক্রিজে নেমে নিজের চতুর্থ বলে জায়ডেন সিলসের বিপক্ষে ২ রান নিয়ে রানের খাতা খোলার সঙ্গে সঙ্গেই রেকর্ডটি নিজের করে নেন তিনি।

ওপেনার হিসেবে ১০ হাজার ওয়ানডে রান করতে রোহিতের লেগেছে ২০২ ইনিংস। এতদিন দ্রুততম এই কীর্তির মালিক ছিলেন শচীন টেন্ডুলকার। ২০০৪ সালে ২১৪ ইনিংসে মাইলফলকটি স্পর্শ করেছিলেন ভারতীয় কিংবদন্তি।

ওয়ানডেতে ওপেনার হিসেবে ১০ হাজার রান করা বিশ্বের মাত্র চতুর্থ ব্যাটার রোহিত। তার আগে শচীন ছাড়াও এই কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া। গেইলের লেগেছিল ২৬৮ এবং জয়সুরিয়ার ৩০৩ ইনিংস।

রেকর্ডের দিক থেকে সাম্প্রতিক সময়টা দুর্দান্ত কাটছে রোহিতের। আগের ম্যাচেই ওয়ানডে ক্যারিয়ারে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

তৃতীয় ওয়ানডেতেও ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন রোহিত। ৮৫ বলে ৯২ রানের ইনিংস খেললেও মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com