শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা মিস ইউনিভার্সের ভোটে বিশ্বে তৃতীয় বাংলাদেশের সামিরা খান মাহি ৭৫ বছরে পা দিলেন সংগীতের কিংবদন্তি রুনা লায়লা আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান

জাতীয় ডেস্ক | বাংলাদেশ বুলেটিন২৪
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | সন্ধ্যা ৬:০৭ মিনিট

সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পর গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে সফরে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে তিনি গোপালগঞ্জে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

সফরকালে তাঁরা জেলার বিভিন্ন এলাকার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়ার কথা রয়েছে।

পাশাপাশি সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে গৃহীত নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করার কথা রয়েছে।

এ ছাড়া জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত একটি বিশেষ কল্যাণ সভায় তাঁদের অংশ নেওয়ার কথা রয়েছে।

সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com