সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা মিস ইউনিভার্সের ভোটে বিশ্বে তৃতীয় বাংলাদেশের সামিরা খান মাহি
আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল

আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল

শিক্ষা ডেস্ক | বাংলাদেশ বুলেটিন২৪ | ২৩ নভেম্বর ২০২৬

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে সোমবার (২৩ নভেম্বর)। সকাল ১১টায় দেশের সব শিক্ষা বোর্ডের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের কথা রয়েছে।

রোববার (২২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে পুনঃনিরীক্ষণের ফল জানতে পারবেন। পাশাপাশি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট https://eduboardresults.gov.bd/ থেকেও ফল জানার সুযোগ থাকবে।

এ ছাড়া পুনঃনিরীক্ষণের আবেদনের সময় শিক্ষার্থীরা যে মোবাইল নম্বর ব্যবহার করেছেন, সেই নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু জানিয়েছেন, ফল প্রকাশের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগের মতো এবারও ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে প্রায় ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য জমা পড়েছে।

বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এরপর রয়েছে চট্টগ্রাম ও রাজশাহী শিক্ষা বোর্ড।

এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

ফল প্রকাশের পর ১ নভেম্বর থেকে পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ চলে ৮ নভেম্বর পর্যন্ত।

পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তাঁদের ফলাফলে কোনো পরিবর্তন হয়েছে কি না, তা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী যাচাই করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com