আন্তর্জাতিক ডেস্ক:
১৫ সেপ্টেম্বর থেকে ‘D/S’ সুবিধা বাতিল, নির্দিষ্ট মেয়াদে থাকতে হবে
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের অবস্থানের নিয়মে বড় পরিবর্তন আসছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে F, J ও I ভিসাধারীদের জন্য নির্দিষ্ট সময়সীমা কার্যকর করবে ইউএসসিআইএস।
নতুন নিয়মে এতদিনের ‘Duration of Status (D/S)’ সুবিধা বাতিল হয়ে শিক্ষার্থীদের অবস্থানের মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া হবে। F-1 শিক্ষার্থীরা সর্বোচ্চ চার বছর পর্যন্ত অবস্থানের অনুমতি পাবেন। কোর্স শেষ হলে যুক্তরাষ্ট্র ছাড়তে অতিরিক্ত ৩০ দিন সময় দেওয়া হবে।
চার বছরের বেশি সময় প্রয়োজন হলে নিয়ম অনুযায়ী অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে। একই সঙ্গে ১৫ সেপ্টেম্বর থেকে I-539 ও I-765 আবেদনের নতুন ফরম ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পুরোনো ফরমে করা আবেদন গ্রহণ করা হবে না।
Leave a Reply