মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শিরোনাম :
পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয়
পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার

পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার

বিনোদন ডেস্ক | বাংলাদেশ বুলেটিন২৪ | ২৪ নভেম্বর ২০২৬, রাত ৮:৫০ মিনিট

পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সঙ্গ সামেট লো’ নিয়ে দর্শকদের মধ্যে বাড়ছে উন্মাদনা। মুক্তির তারিখ ঘোষণার পর এবার প্রকাশ করা হয়েছে সিরিজটির পাঁচটি গুরুত্বপূর্ণ চরিত্রের পোস্টার।

প্রকাশিত পোস্টারে কুলসুম চরিত্রে হানিয়া আমির, লিসা চরিত্রে ইকরা আজিজ, সিকান্দার চরিত্রে আহাদ রাজা মীর, ভিক্টোরিয়া চরিত্রে সানাম সাঈদ এবং শাহরিয়ার চরিত্রে ফাওয়াদ খানকে দেখা গেছে।

স্বপ্নিল আবহ, রোমান্টিক পরিবেশ ও নান্দনিক দৃশ্যপটে তৈরি পোস্টারগুলো দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

এই পাঁচ তারকা ছাড়াও সিরিজটিতে অভিনয় করেছেন মাহিরা খান, হামজা আলী আব্বাসি, মায়া আলী ও বিলাল আশরাফসহ পাকিস্তানের জনপ্রিয় অভিনয়শিল্পীরা।

আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুল প্রতীক্ষিত এই রোমান্টিক সিরিজের। আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাকিস্তানের বিনোদনশিল্পের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি সংযোজন হতে যাচ্ছে।

তারকাবহুল এই সিরিজের ট্রেলার প্রকাশের অপেক্ষায় রয়েছেন ভক্তরা। মুক্তির পর বিশ্বব্যাপী দর্শকদের কাছে সিরিজটি কতটা জনপ্রিয়তা অর্জন করে, সেটিই এখন দেখার বিষয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com