মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে, মন্ত্রণালয়ে প্রস্তাব ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই ১৫ বছর পর ফিরছে ‘দ্য ডার্টি পিকচার’, নতুন গল্প নিয়ে একতা কাপুর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া কলকাতায় মারা যাওয়া ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মরদেহ দেশে খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে পুলিশ পরিদর্শক গুরুতর আহত যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা, দুই শিশুসহ নিহত ৯ গ্র্যামির দৌড়ে রণবীরের ‘ধুরন্ধর’, ৯টি সংগীত এন্ট্রি জমা সাত দিনেই ৩৮৩ কোটি রুপি আয়, বক্স অফিসে ঝড় তুলল ‘দৃশ্যম ৩’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৩
এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে, মন্ত্রণালয়ে প্রস্তাব

এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে, মন্ত্রণালয়ে প্রস্তাব

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে। এই সময়ের যেকোনো একটি দিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে দেশের শিক্ষা বোর্ডগুলো।

সোমবার (১২ অক্টোবর) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিলেন। তবে পরীক্ষার বিভিন্ন দিনে উল্লেখযোগ্যসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। শিক্ষা বোর্ডগুলোর প্রস্তাব অনুযায়ী সবকিছু সম্পন্ন হলে অক্টোবরের শেষ সপ্তাহেই প্রকাশিত হতে পারে বহুল প্রতীক্ষিত ফলাফল।

তবে এখনো ফল প্রকাশের নির্দিষ্ট দিন চূড়ান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর আনুষ্ঠানিকভাবে তারিখ জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com