শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

ঢাকায় আসতে পারেন শাকিরা

ঢাকায় আসতে পারেন শাকিরা

বিনোদন ডেস্ক | বাংলাদেশ বুলেটিন২৪ | ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ১:৪৩ মিনিট

বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য আসতে পারে বড় সুখবর। বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা আগামী বছরের এপ্রিলে ঢাকায় কনসার্ট করতে আসতে পারেন।

ইমেকার্স বাংলাদেশের (Emakers Bangladesh) বরাতে জানা গেছে, ২০২৭ সালের এপ্রিলে শাকিরাকে ঢাকায় এনে কনসার্ট আয়োজনের প্রাথমিক পরিকল্পনা চলছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে রাজধানীর আর্মি স্টেডিয়ামকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

কলম্বিয়ান এই সংগীতশিল্পী ‘ওয়াকা ওয়াকা’, ‘হিপস ডোন্ট লাই’ ও ‘হোয়েনএভার, হোয়্যারএভার’-এর মতো জনপ্রিয় গান দিয়ে বিশ্বজুড়ে কোটি শ্রোতার হৃদয় জয় করেছেন।

পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের আন্তর্জাতিক সংগীত আয়োজনের ইতিহাসে এটি হতে পারে একটি স্মরণীয় ঘটনা।

তবে কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য কিংবা শাকিরার বাংলাদেশ সফর নিয়ে এখনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণের তথ্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com