শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুয়াং ক্লাবে যৌথ অভিযান

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুয়াং ক্লাবে যৌথ অভিযান

ডেস্ক রিপোর্ট:

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের মালিকানাধীন বলে জানা যাওয়া রাজধানীর ফুয়াং ক্লাবে যৌথ অভিযান চালাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা বিভাগ।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত ক্লাবটিতে অভিযান শুরু হয়। তবে কী অভিযোগ বা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নতুন করে এ অভিযান পরিচালনা করা হচ্ছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এর আগেও ফুয়াং ক্লাব আলোচনায় এসেছিল। জুয়া ও ক্যাসিনো পরিচালনার অভিযোগে ২০১৯ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অভিযান চালিয়েছিল।

এর দুই দিন আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) দক্ষিণ গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’ নামের একটি ওয়্যারহাউজেও যৌথ অভিযান চালানো হয়। শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং এসআরবি-১ ওই অভিযান পরিচালনা করে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী, অনুমোদনবিহীন গুদামে শুল্কমুক্ত মদ রাখার ঘটনায় শেখ নূর ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট চারটি গুদাম সিলগালা করা হয়। এর মধ্যে দুটি বৈধ গুদামও ছিল বলে জানানো হয়েছে।

ফুয়াং ক্লাবের চলমান অভিযানে কী পাওয়া গেছে বা পরবর্তী সময়ে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্যের অপেক্ষা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com