রাজশাহী প্রতিনিধি | বাংলাদেশ বুলেটিন২৪ | ২৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৪৯ মিনিট
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি’র দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজশাহীতে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের রাজশাহী মহানগর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি রাজশাহী জেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী পল্টুর সভাপতিত্বে এবং রাজশাহী মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, রাজশাহী মহানগর শাখার কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব মোঃ নজরুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি মো. আসলাম সরকার ও মো. শফিকুল ইসলাম সাফি।
দোয়া মাহফিলে নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজি. নং বি-২২৩৭) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হাসানুজ্জামান হাসান, মো. মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির এবং কার্যনির্বাহী সদস্য এনামুল হক ও আব্দুল হকসহ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বিভিন্ন শ্রমিক ও কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মিজানুর রহমান মিনুর রাজনৈতিক জীবন এবং রাজশাহীর উন্নয়ন ও জনকল্যাণে তাঁর অবদানের কথা তুলে ধরেন।
পরে তাঁর দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply