রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

শিউলি ফুলের সাজে জন্মদিন উদযাপন করলেন পরীমনি

শিউলি ফুলের সাজে জন্মদিন উদযাপন করলেন পরীমনি

বিনোদন ডেস্ক | বাংলাদেশ বুলেটিন২৪ | ২৪ অক্টোবর ২০২৬, রাত

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনির জন্মদিন আজ শনিবার (২৪ অক্টোবর)। প্রতি বছরের মতো এবারও জমকালো আয়োজনে বিশেষ দিনটি উদযাপন করেছেন তিনি। কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের উপস্থিতিতে এবারের জন্মদিনের মূল আকর্ষণ ছিল শিউলি ফুলের সাজসজ্জা।

জন্মদিনের অনুষ্ঠানে শিউলি ফুলের নকশা করা শাড়িতে হাজির হন পরীমনি। শুধু পোশাকেই নয়, অনুষ্ঠানস্থলের সিঁড়িতেও বিছিয়ে রাখা হয় শিউলি ফুল। পুরো আয়োজনেই ছিল শরতের এই ফুলের ছোঁয়া।

পরীমনি জানান, অক্টোবর মাসের ফুল হিসেবে শিউলির কথা মাথায় রেখেই এবারের জন্মদিনের থিম নির্ধারণ করেছেন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে শিউলি ফুল চেয়ে পোস্টও দিয়েছিলেন তিনি।

অভিনেত্রী বলেন, একজন শুভাকাঙ্ক্ষী চট্টগ্রাম থেকে বিমানে করে তার জন্য শিউলি ফুল পাঠিয়েছেন। তবে ফুলটি দ্রুত নষ্ট হয়ে যাওয়ায় পুরো অনুষ্ঠানস্থল শিউলি দিয়ে সাজানোর ইচ্ছা পূরণ হয়নি।

পরীমনির ভাষায়, ‘আমি চেয়েছিলাম পুরোটাই শিউলি ফুলের বাগান করে ফেলতে। কিন্তু সেটা তো সম্ভব না। তাই নিজেই একটু শিউলি ফুলের মতো সাজলাম।’

জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই দর্শকদের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, তার প্রতিদান হিসেবে ভবিষ্যতে আরও সুন্দর কাজ উপহার দিতে চান।

সবার কাছে দোয়া চেয়ে পরীমনি বলেন, দর্শকদের ভালোবাসার প্রতিদান ভালো কাজের মাধ্যমেই দিতে চান তিনি।

এদিকে পরীমনি সর্বশেষ অভিনয় করেছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ। এতে তার বিপরীতে রয়েছেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com