রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই ১৫ বছর পর ফিরছে ‘দ্য ডার্টি পিকচার’, নতুন গল্প নিয়ে একতা কাপুর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া কলকাতায় মারা যাওয়া ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মরদেহ দেশে খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে পুলিশ পরিদর্শক গুরুতর আহত যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা, দুই শিশুসহ নিহত ৯ গ্র্যামির দৌড়ে রণবীরের ‘ধুরন্ধর’, ৯টি সংগীত এন্ট্রি জমা সাত দিনেই ৩৮৩ কোটি রুপি আয়, বক্স অফিসে ঝড় তুলল ‘দৃশ্যম ৩’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: ধর্ষণের পর হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার
গ্র্যামির দৌড়ে রণবীরের ‘ধুরন্ধর’, ৯টি সংগীত এন্ট্রি জমা

গ্র্যামির দৌড়ে রণবীরের ‘ধুরন্ধর’, ৯টি সংগীত এন্ট্রি জমা

ডেস্ক রিপোর্ট:

বক্স অফিসে রেকর্ড গড়ার পর এবার আন্তর্জাতিক সংগীতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামির দিকে নজর বলিউডের আলোচিত সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর নির্মাতাদের। রণবীর সিং অভিনীত সিনেমাটির সাউন্ডট্র্যাক ও একাধিক গান ২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসের বিবেচনার জন্য জমা দেওয়া হয়েছে।

আদিত্য ধর পরিচালিত সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন শাশ্বত সচদেব। নির্মাতা প্রতিষ্ঠান বি৬২ স্টুডিওজ ও সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের উদ্যোগে আটটি বিভাগে মোট নয়টি এন্ট্রি জমা দেওয়া হয়েছে।

সিনেমাটির সম্পূর্ণ সাউন্ডট্র্যাক অ্যালবাম জমা দেওয়া হয়েছে ‘বেস্ট কম্পাইলেশন সাউন্ডট্র্যাক ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে। অন্যদিকে অরিজিৎ সিংয়ের গাওয়া জনপ্রিয় গান ‘ফির সে’ জমা পড়েছে ‘বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে।

এ ছাড়া বম্বে রকার্স, খান সাব ও জ্যাসমিন স্যান্ডলাসসহ একাধিক শিল্পীর পরিবেশনায় ‘আরি আরি’ গানটি বিবেচনার জন্য পাঠানো হয়েছে ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ বিভাগে।

‘জান সে গুজরাতে হ্যায়’ ও ‘কানহাইয়া’ গান দুটি জমা দেওয়া হয়েছে ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগে। পাশাপাশি ‘জাইয়ে সাজনা’, ‘ডেসটিনি—মান আটকেয়া’, ‘ভারি জাভান’ ও ‘হাম পেয়ার করনে ওয়ালে’ গানগুলোও বিভিন্ন বিভাগে গ্র্যামির বিবেচনার জন্য জমা পড়েছে।

এর আগে দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানটি ২০২৩ সালে অস্কারে সেরা মৌলিক গানের পুরস্কার জিতে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। এবার ‘ধুরন্ধর’-এর গানগুলোও আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চে স্বীকৃতি পাবে কি না, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

রণবীর সিং ছাড়াও ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবন, অক্ষয় খান্না ও সারা অর্জুনসহ অনেকে।

তবে গ্র্যামির বিবেচনার জন্য গান জমা দেওয়া মানেই চূড়ান্ত মনোনয়ন পাওয়া নয়। রেকর্ডিং একাডেমির যাচাই ও ভোটের প্রক্রিয়া শেষে মনোনীত শিল্পী ও গানের তালিকা প্রকাশ করা হবে।

বক্স অফিসে সাফল্যের পর এবার সংগীতের আন্তর্জাতিক অঙ্গনে ‘ধুরন্ধর’ কতটা এগিয়ে যেতে পারে, সেদিকেই নজর ভক্তদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com