শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম :
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পন নেকাব পরা ছাত্রীকে ‘মৌলবাদী’ বলার অভিযোগ, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীরে লুকানো ৩ স্বর্ণের ডিম উদ্ধার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ গবেষক নিষেধাজ্ঞার আগে ইলিশের বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড় বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই পশ্চিমবঙ্গে পূর্ণমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী আর্জেন্টিনার প্রেসিডেন্ট হবেন মেসি? আলোচনায় ভবিষ্যদ্বক্তার দাবি দ্বিতীয় সন্তানের অপেক্ষায় কিয়ারা-সিদ্ধার্থ
পশ্চিমবঙ্গে পূর্ণমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী

পশ্চিমবঙ্গে পূর্ণমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী

ডেস্ক রিপোর্ট:

র্তী

পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বর্ষীয়ান অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন এই দায়িত্বে তিনি ক্যাবিনেট মন্ত্রী বা পূর্ণমন্ত্রীর সমমর্যাদা ভোগ করবেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) পশ্চিমবঙ্গ সরকারের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের আইএএস সেল থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের কথা জানানো হয়। বুধবার বিষয়টি প্রকাশ্যে আসে।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যপালের অনুমোদনক্রমে মিঠুন চক্রবর্তীকে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অধীনে থাকা তথ্য ও সংস্কৃতি দপ্তরে নতুন দায়িত্ব পালন করবেন মিঠুন। এর আগে নিউ টাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তাকে সাংস্কৃতিক উপদেষ্টা করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে বিশেষ পরিচিতি পেয়েছেন মিঠুন চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় তিনি। ২০২১ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর দলটির বিভিন্ন নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন এই অভিনেতা।

নতুন দায়িত্ব পাওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন মিঠুন। বর্তমানে চলচ্চিত্রের শুটিংয়ের কাজে আলিপুরদুয়ারে অবস্থান করছেন তিনি।

তবে উপদেষ্টা হিসেবে তার নির্দিষ্ট দায়িত্ব ও কার্যপরিধি কী হবে, তা পরবর্তী সময়ে স্পষ্ট করা হবে বলে জানা গেছে।

দীর্ঘ অভিনয়জীবনের পর এবার পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক কাঠামোয় আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন জনপ্রিয় এই অভিনেতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com