শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

শিরোনাম :
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পন নেকাব পরা ছাত্রীকে ‘মৌলবাদী’ বলার অভিযোগ, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীরে লুকানো ৩ স্বর্ণের ডিম উদ্ধার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ গবেষক নিষেধাজ্ঞার আগে ইলিশের বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড় বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই পশ্চিমবঙ্গে পূর্ণমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী আর্জেন্টিনার প্রেসিডেন্ট হবেন মেসি? আলোচনায় ভবিষ্যদ্বক্তার দাবি দ্বিতীয় সন্তানের অপেক্ষায় কিয়ারা-সিদ্ধার্থ
বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

ডেস্ক রিপোর্ট:

বলিউড ও মারাঠি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর মারা গেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতের গোয়ায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে এনডিটিভি, দ্য ইকোনমিক টাইমস, লাইভমিন্টসহ দেশটির একাধিক সংবাদমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, গোয়ার ডোনা পাওলা এলাকায় নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন নানা পাটেকর। পরে তাকে দ্রুত মণিপাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালকার জানান, হাসপাতালে নেওয়ার পর প্রায় ৪৫ মিনিট ধরে নানা পাটেকরকে বাঁচানোর চেষ্টা চালানো হয়। এ সময় তাকে একটানা সিপিআর দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

চিকিৎসক আরও জানান, অভিনেতার মৃত্যুর ঘটনায় একটি মেডিকো-লিগ্যাল কেস নথিভুক্ত করা হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন নানা পাটেকর। এরপর ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘তিরঙ্গা’, ‘অগ্নিসাক্ষী’, ‘খামোশি’, ‘ওয়েলকাম’ ও ‘নটসম্রাট’-এর মতো অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন তিনি।

স্বতন্ত্র সংলাপ বলার ধরন, শক্তিশালী অভিনয় ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের জন্য ভারতীয় চলচ্চিত্রে বিশেষ পরিচিতি পান এই অভিনেতা। দীর্ঘ অভিনয়জীবনে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের পাশাপাশি ২০১৩ সালে ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত হন তিনি।

তার আকস্মিক মৃত্যুতে বলিউড ও মারাঠি চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, চলচ্চিত্র ব্যক্তিত্ব ও অসংখ্য ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় অভিনেতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com