শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

‘মহব্বত’-এ শাকিবের নায়িকা কি পাকিস্তানি তারকা?

‘মহব্বত’-এ শাকিবের নায়িকা কি পাকিস্তানি তারকা?

ডেস্ক রিপোর্ট:

আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্য নিয়ে আসছে শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’। বৃহস্পতিবার (১ অক্টোবর) সিনেমাটির নাম ঘোষণা করেন নির্মাতা হিমেল আশরাফ। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর পর শাকিব খান, প্রযোজক আরশাদ আদনান ও হিমেল আশরাফের এটি তৃতীয় সিনেমা।

নাম ঘোষণার পাশাপাশি সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে সিনেমাটির পোস্টার। সেখানে কালো লম্বা কোট পরা এক পুরুষের হাতে আগ্নেয়াস্ত্র এবং তার পাশে সাদা পোশাকের এক নারীকে দেখা গেছে। তবে পোস্টারে নায়িকার পরিচয় প্রকাশ করা হয়নি। আর এতেই শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, এবার ভারতের পরিবর্তে পাকিস্তানের জনপ্রিয় কোনো অভিনেত্রীকে শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে। সম্ভাব্য নায়িকার তালিকায় আলোচনায় রয়েছে হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদি ও দুর-ই-ফিশান। পাশাপাশি ভারতের দুই জনপ্রিয় অভিনেত্রীকেও বিবেচনায় রাখা হয়েছে বলে জানা গেছে।

তবে এখন পর্যন্ত কারও সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়নি। পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানও নায়িকার পরিচয় নিয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি। তারা জানিয়েছেন, খুব শিগগির আনুষ্ঠানিকভাবে সিনেমাটির নায়িকার নাম প্রকাশ করা হবে।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ‘মহব্বত’-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ফলে শাকিবের নতুন নায়িকা কে হচ্ছেন, তা জানতে আপাতত আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com