শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড প্রিটোরিয়াসের

গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড প্রিটোরিয়াসের

ডেস্ক রিপোর্ট:

র

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। ক্রিস গেইলের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে মাত্র ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন ২০ বছর বয়সী এই ওপেনার।

শুক্রবার রাতে ব্লুমফন্টেইনে সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে নাইটসের বিপক্ষে টাইটানসের হয়ে রেকর্ডগড়া ইনিংসটি খেলেন প্রিটোরিয়াস। তার ব্যাট থেকে আসে ১৫টি চার ও ১৩টি ছক্কা।

এর আগে পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ছিল ক্রিস গেইলের। ২০১৩ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন ক্যারিবীয় কিংবদন্তি।

প্রিটোরিয়াস শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। মাত্র ২৪ বলে ফিফটি পূর্ণ করার পর ৪০ বলেই পৌঁছে যান সেঞ্চুরিতে। ১৫০ রান করতে খেলেন ৫৮ বল। শেষ পর্যন্ত ৭৯ বলে ১৮৮ রান করে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটার।

তার বিধ্বংসী ব্যাটিংয়ে টাইটানস নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬৭ রান তোলে। এটি সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। একই প্রতিযোগিতায় আগের ব্যক্তিগত সর্বোচ্চ ১৬২ রানের রেকর্ডটিও ভেঙেছেন প্রিটোরিয়াস।

চলতি মৌসুমে নিজের প্রথম ম্যাচেই ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার এই তরুণ। এর আগে সেপ্টেম্বরের ত্রিদেশীয় সিরিজেও তার ব্যাট থেকে ৯৪ ও ১০১ রানের ইনিংস এসেছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com