শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

জটিলতা কাটিয়ে আজ দেশে আসছে রূপপুরের ইউরেনিয়াম

জটিলতা কাটিয়ে আজ দেশে আসছে রূপপুরের ইউরেনিয়াম

 

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে অবশেষে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম শুক্রবার (২ অক্টোবর) দেশে পৌঁছানোর কথা রয়েছে। বিশেষ কার্গো উড়োজাহাজে করে দুপুরের মধ্যে ইউরেনিয়ামের চালান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

কর্মকর্তা জানান, বিমানবন্দরে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে ইউরেনিয়াম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়ে যাওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার চালানটি দেশে পৌঁছানোর কথা ছিল। তবে শেষ মুহূর্তে ইউরেনিয়ামবাহী কার্গো ফ্লাইট বাতিল করা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় এ জটিলতা তৈরি হয়েছিল।

প্রকল্প সূত্র জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি—মোট নয়টি চালানে ইউরেনিয়াম দেশে আনার পরিকল্পনা রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে সব চালান পৌঁছানোর কথা।

পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম এগোলে আগামী ডিসেম্বরের মধ্যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রাথমিক পর্যায়ে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com