শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

ডেস্ক রিপোর্ট:

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। 

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ফেরদৌসী আহমেদ মিষ্টিকে শুধু সংসদ সদস্য পদ নয়, বিএনপি থেকেও পদত্যাগ করতে বলা হয়েছে। ইনকিলাবের প্রতিবেদনে বলা হয়, তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং একই সঙ্গে দল থেকেও সরে দাঁড়াবেন। 

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর তার পদত্যাগের বিষয়টি সামনে আসে। ওই ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তবে মিষ্টি হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। 

ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। বুধবার রাতে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করার পর তার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তের বিষয়টি আরও স্পষ্ট হয়। 

সর্বশেষ তথ্যে জানা গেছে, তিনি বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com