শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী

বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর বিভিন্ন এলাকায় যাত্রীবাহী বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাতের মধ্যে মিরপুর, বাড্ডা ও যাত্রাবাড়ীতে এসব ঘটনা ঘটে। যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন। 

সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বর আনসার ক্যাম্পের সামনে অভিজাত পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। প্রায় একই সময়ে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে শিকড় পরিবহনের আরেকটি বাসে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, দ্বিতীয় বাসটিতে চলন্ত অবস্থায় যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

রাত ৮টার দিকে বাড্ডায় আরও একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী মোড়ের সামাদ মার্কেটের সামনে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে রিকশাচালক বিল্লাল আহত হন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। এ ঘটনায় প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। 

ঘটনাগুলোর পর রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান ও প্রবেশপথে এসআরবি ও পুলিশের সমন্বয়ে দুই শতাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও টহল বাড়ানো হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com