ডেস্ক রিপোর্ট:
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি এক বছরের জন্য এই দায়িত্ব গ্রহণ করেন।
এর মধ্য দিয়ে দীর্ঘ ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে আবারও বাংলাদেশের কোনো প্রতিনিধি বসলেন। এর আগে ১৯৮৬-৮৭ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি ছিলেন বাংলাদেশের হুমায়ুন রশীদ চৌধুরী।
গত ২ জুন অনুষ্ঠিত নির্বাচনে খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকোরিস পান ৯১ ভোট।
দায়িত্ব নেওয়ার পর খলিলুর রহমান জানিয়েছেন, বৈশ্বিক বিভিন্ন সংকট মোকাবিলায় সংলাপ, পারস্পরিক সহযোগিতা ও ঐকমত্য প্রতিষ্ঠা তাঁর অগ্রাধিকারে থাকবে। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা ও বহুপাক্ষিক সহযোগিতা এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করবেন তিনি।
Leave a Reply