ডেস্ক রিপোর্ট:
দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। সেভিয়ার মাঠে পিছিয়ে পড়েও রাফিনিয়ার হ্যাটট্রিকে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে কাতালানরা। চার দিনের ব্যবধানে এটি ব্রাজিলিয়ান তারকার দ্বিতীয় হ্যাটট্রিক।
প্রথমার্ধে বার্সাকে সমতায় ফেরানোর পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনিয়া। দলের শেষ দুই গোলে সহায়তা করেন লামিন ইয়ামাল।
এই জয়ে লা লিগায় প্রথম সাত ম্যাচের সবকটিতে জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। আর সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের প্রথম আট ম্যাচেই জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল।
Leave a Reply