ডেস্ক নিউজ:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হওয়ার পর ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুনভাবে কার্যক্রম শুরু করেছে বিশেষায়িত বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন বাহিনীর প্রধান আহসান হাবীব পলাশ।
তিনি জানান, এসআরবি নামে গেজেট প্রকাশের পর র্যাবের নাম পরিবর্তন করে নতুন নামেই সব কার্যক্রম শুরু হয়েছে। সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্র ও বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন ‘এসআরবি বাংলাদেশ’ নামের লোগো ব্যবহার করা হচ্ছে। তবে লোগোর মূল নকশা অপরিবর্তিত রাখা হয়েছে।
আরটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ১০ সেপ্টেম্বর র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল জাতীয় সংসদে পাস হয়। পরে প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেটি আইনে রূপ নেয়। এর পরদিনই নতুন নামে বাহিনীটির কার্যক্রম শুরু হয়।
২০০৪ সালে যাত্রা শুরু করা র্যাবকে ঘিরে পরবর্তী সময়ে বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ ওঠে। ২০২১ সালে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র্যাব ও বাহিনীটির কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এখন কাঠামো ও কর্মপরিধি পুনর্বিন্যাস করে এসআরবি নামে বাহিনীটিকে কার্যক্রমে রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply