ডেস্ক রিপোর্ট:সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের সামনে বজ্রপাতের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ে মন্ত্রীর বাসার প্রধান ফটকের পাশে গ্যাসের রাইজারে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়দের ভাষ্য, বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাতের সময় হঠাৎ বাসার সামনে আগুনের শিখা দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে বজ্রপাতের কারণেই গ্যাসের রাইজারে আগুন লেগেছে বলে জানা গেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় কোনও হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Leave a Reply