ডেস্ক রিপোর্ট:
স
রাজধানীর মহাখালীতে কলেরা হাসপাতালের বিপরীতে একটি রঙের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, দুপুর ২টা ৩১ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় ২টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্টরা কাজ করছেন।
Leave a Reply