শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
২০ বছর পর ফিরছে ‘হে বেবি’ ‘গ্যারান্টিযুক্ত ভিসা’র ফাঁদে পা দেবেন না: ভারতীয় হাইকমিশন কালজয়ী কণ্ঠের সাবিনা ইয়াসমিনের আজ জন্মদিন সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের মিছিল প্রতিমন্ত্রীর গাড়ি ধানক্ষেতে, আহত ৩ কলকাতায় বাংলাদেশিদের হোটেল বুকিংয়ে সতর্কবার্তা বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল ৫ টাকা ইয়ামালের ইতিহাস, বার্সার ৫-২ গোল উৎসব ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রূপকথার এক রাত কাটাল বার্সেলোনা। লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার জোড়া গোলে রায়ো ভায়েকানোকে ৫-২ ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল। একই ম্যাচে স্প্যানিশ ফুটবলে দ্রুততম ৫০ গোলের মাইলফলকও ছুঁয়েছেন ইয়ামাল। সংগীতে হৃতিকপুত্র রেহানের অভিষেক জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান
প্রতিমন্ত্রীর গাড়ি ধানক্ষেতে, আহত ৩

প্রতিমন্ত্রীর গাড়ি ধানক্ষেতে, আহত ৩

ডেস্ক নিউজ:

বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী আব্দুল বারী, তার স্ত্রী ও এক বৃদ্ধা আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান জানান, স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রতিমন্ত্রী ঢাকা থেকে তার নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। পথে ফিরোজা নামে এক বৃদ্ধা হঠাৎ সড়ক পার হওয়ার চেষ্টা করলে তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িচালক নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশে ধানক্ষেতে পড়ে যায়।

দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত বৃদ্ধা ফিরোজাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com