শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রথম ফুটবলার হিসেবে এককভাবে মর্যাদাপূর্ণ পুরস্কার পাচ্ছেন মেসি ঘণ্টায় ২২৭ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চাম্পি’ হঠাৎ অসুস্থ ড. মঈন খান, হাসপাতালের সিসিইউতে ভর্তি চোয়ালে অস্ত্রোপচারের চার দিন পরই জিমে মার্তিনেজ, মাঠে ফিরতে লাগবে সময় বিয়ের জন্য বয়স নয়, মানসিক প্রস্তুতিই গুরুত্বপূর্ণ: নুসরাত ফারিয়া যুক্তরাষ্ট্রের ডিভি লটারি চালুর নির্দেশ আদালতের, আবেদন শুরু ১ নভেম্বরের মধ্যে হিন্দু ধর্মাবলম্বীদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি পারফিউম সাত বছরের আইনি জটিলতা কাটল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে বাধা নেই
হঠাৎ অসুস্থ ড. মঈন খান, হাসপাতালের সিসিইউতে ভর্তি

হঠাৎ অসুস্থ ড. মঈন খান, হাসপাতালের সিসিইউতে ভর্তি

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ বুলেটিন২৪ | ঢাকা, ২২ অক্টোবর ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) রাতে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলে ড. মঈন খানের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বর্তমানে ড. আব্দুল মঈন খান বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে ঠিক কী কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে তার অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ড. আব্দুল মঈন খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com