সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট

পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট

ডেস্ক রিপোর্ট:

দেশে কার্ডে লেনদেন আরও সহজ করতে নতুন ‘ভিসা একসেপ্ট’ সেবা চালু করেছে ভিসা ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। এর ফলে নির্দিষ্ট অ্যান্ড্রয়েড স্মার্টফোনকেই পেমেন্ট টার্মিনাল হিসেবে ব্যবহার করে গ্রাহকের ভিসা কার্ড থেকে অর্থ গ্রহণ করতে পারবেন বিক্রেতারা। আলাদা পিওএস মেশিনের প্রয়োজন হবে না। 

নতুন ব্যবস্থায় গ্রাহক তার ভিসা কার্ড বা উপযুক্ত মোবাইল ফোন বিক্রেতার স্মার্টফোনে ট্যাপ করে মূল্য পরিশোধ করতে পারবেন। এছাড়া বিক্রেতার পাঠানো নিরাপদ পেমেন্ট লিংকের মাধ্যমেও অর্থ দেওয়া যাবে। লেনদেনের অর্থ সরাসরি বিক্রেতার ইউসিবি ব্যাংক হিসাবে জমা হবে। 

যেকোনো ব্যাংক থেকে ইস্যু করা ভিসা কার্ড ব্যবহার করে এই সুবিধায় বিল পরিশোধ করা যাবে এবং গ্রাহকের জন্য বাড়তি কোনো চার্জ থাকবে না। তবে অর্থ গ্রহণকারী বিক্রেতার ইউসিবিতে হিসাব থাকতে হবে এবং সেবাটির জন্য নিবন্ধিত হতে হবে। বিক্রেতাদের ক্ষেত্রে নির্ধারিত সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। 

বিশেষ করে ছোট দোকান, অনলাইন ও গৃহভিত্তিক ব্যবসা, ফ্রিল্যান্সার, ক্ষুদ্র উদ্যোক্তা এবং বিভিন্ন সেবাদাতার জন্য প্রযুক্তিটি সুবিধাজনক হতে পারে। আলাদা পিওএস ডিভাইস কেনার প্রয়োজন না থাকায় ছোট ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট গ্রহণের সুযোগ আরও সহজ হবে। সেবাটি ২১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং চলতি সপ্তাহ থেকে ইউসিবির অ্যাপের মাধ্যমে বিক্রেতারা এটি ব্যবহার করতে পারছেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com