বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শিরোনাম :
মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট ইতালিতে হামলার শিকার বাঁধন, ‘শেষ দেখে ছাড়ব’ ৩০ বছরেও অমলিন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ মাদক মামলায় মিসরের টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড অস্ত্রের তথ্য ফাঁস, ৫০ মার্কিন কর্মকর্তার ‘লাই ডিটেক্টর’ পরীক্ষা
ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ

ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ

ডেস্ক রিপোর্ট:

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালি গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ এখন দেশটির মূলধারার গণমাধ্যমেও গুরুত্ব পাচ্ছে। ইতালির একাধিক জাতীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যম ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। 

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ভেনিসের কাছের মেস্ত্রে এলাকায় বাঁধনকে দুই দফায় হেনস্তা ও হামলার অভিযোগ ওঠে। বাঁধনের অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থক হিসেবে পরিচয় দিয়েছিল এবং বাংলাদেশের জুলাই আন্দোলনে তাঁর ভূমিকার কারণে তাঁকে লক্ষ্যবস্তু করা হয়। 

ঘটনার পর স্থানীয় থানায় আনুষ্ঠানিক অভিযোগ করেছেন বাঁধন। অভিযোগে আট বাংলাদেশির কথা উল্লেখ করা হয়েছে। ইতালির বিশেষ পুলিশ শাখা ডিগোস (DIGOS) তদন্ত শুরু করেছে এবং ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে। 

এদিকে বাংলাদেশ দূতাবাস ও মিলানের বাংলাদেশ কনস্যুলেট বাঁধনকে প্রয়োজনীয় কনস্যুলার ও আইনি সহযোগিতার আশ্বাস দিয়েছে। বাংলাদেশ সরকারও বিষয়টি ইতালীয় কর্তৃপক্ষের কাছে গুরুত্বের সঙ্গে তুলে ধরার কথা জানিয়েছে। 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com