শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কলকাতায় বাংলাদেশিদের হোটেল বুকিংয়ে সতর্কবার্তা বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল ৫ টাকা ইয়ামালের ইতিহাস, বার্সার ৫-২ গোল উৎসব ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রূপকথার এক রাত কাটাল বার্সেলোনা। লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার জোড়া গোলে রায়ো ভায়েকানোকে ৫-২ ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল। একই ম্যাচে স্প্যানিশ ফুটবলে দ্রুততম ৫০ গোলের মাইলফলকও ছুঁয়েছেন ইয়ামাল। সংগীতে হৃতিকপুত্র রেহানের অভিষেক জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান সংসদ ভবনের সামনে ছিনতাই, প্রাণ গেল প্রধান শিক্ষিকার মেসির মিয়ামিতে কোচ বদল মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন ‘ক্রাইম প্যাট্রল’-এর নতুন সঞ্চালক অজয় দেবগন ‘মনস্টার’-এ সালমান-নয়নতারা, এবার যুক্ত হলেন দুই বাঙালি তারকা
কলকাতায় বাংলাদেশিদের হোটেল বুকিংয়ে সতর্কবার্তা

কলকাতায় বাংলাদেশিদের হোটেল বুকিংয়ে সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট:

চিকিৎসা ও বিভিন্ন প্রয়োজনে ভারতে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের কলকাতায় আবাসন নিয়ে অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে সতর্ক করেছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। শহরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে ভ্রমণের আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানায় বাংলাদেশ উপ-হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ আগস্ট কলকাতায় একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। অগ্নিঝুঁকি রয়েছে—এমন বেশ কিছু আবাসিক হোটেল ও রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তা বিধি মেনে এসব প্রতিষ্ঠান পুনরায় চালু হতে এক মাসেরও বেশি সময় লাগতে পারে।

এ অবস্থায় বাংলাদেশ থেকে কলকাতা যাওয়ার আগে হোটেলের কক্ষের প্রাপ্যতা এবং সেটি বর্তমানে চালু আছে কি না, তা নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে মিশন।

বিশেষ করে চিকিৎসার জন্য যাওয়া রোগী ও তাদের অ্যাটেনডেন্টদের কলকাতায় পৌঁছানোর আগেই হোটেল বুকিং সম্পন্ন করতে বলা হয়েছে। পাশাপাশি হোটেল থেকে হাসপাতালের দূরত্ব, বুকিংয়ের বৈধতা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্পর্কে আগেভাগে খোঁজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভ্রমণকালীন ভোগান্তি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাংলাদেশি পর্যটক ও রোগীদের স্থানীয় নিরাপত্তা বিধি মেনে সতর্কতার সঙ্গে ভ্রমণ পরিকল্পনা করার আহ্বান জানিয়েছে উপ-হাইকমিশন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com