যুক্তরাজ্যের স্বনামধন্য Ulster University থেকে এমএসসি ইন ইন্টারন্যাশনাল বিজনেস উইথ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিগ্রি সফলতার সঙ্গে অর্জন করেছেন সোনিয়া আহমেদ ইশিকা।
উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যাওয়ার আগে তিনি বাংলাদেশের শ্রম আদালতে সরকারি দায়িত্ব পালন করেন। পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ওমিকন গ্রুপে টানা তিন বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং স্বপ্নপূরণের দৃঢ় প্রত্যয়ে অর্জিত এই সাফল্য তাঁর পরিবার, শুভাকাঙ্ক্ষী ও দেশের জন্য গর্বের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সোনিয়া আহমেদ ইশিকা বলেন, সততা, নিষ্ঠা এবং শিক্ষার প্রতি অঙ্গীকারই মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। তিনি অর্জিত জ্ঞান ও আন্তর্জাতিক অভিজ্ঞতা দেশের উন্নয়ন এবং মানবসম্পদ ব্যবস্থাপনা খাতে কাজে লাগাতে আগ্রহী।
তিনি দেশের তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান।
Leave a Reply