রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
“মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট ইতালিতে হামলার শিকার বাঁধন, ‘শেষ দেখে ছাড়ব’ ৩০ বছরেও অমলিন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ মাদক মামলায় মিসরের টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি

Screenshot

ডেস্ক নিউজ:
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়। এছাড়া নাটোরের দুইজন এবং রাজশাহীর একজন রয়েছেন।

রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর আনুমানিক ২টার দিকে রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কারখানাটিতে থাকা ১৬ বাংলাদেশি প্রাণ হারান।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ দূতাবাস, রিয়াদের তথ্যের বরাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিহতদের পরিচয় ও ঠিকানা প্রকাশ করে।

নিহতদের মধ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামাণিক, মো. কলিমউদ্দিন, মো. মোহন, মো. সুমন ও মিনহাজ রয়েছেন। একই জেলার বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ সদর এলাকার শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল ও মজিদুল এবং সাদনগর গ্রামের সাগরও এ ঘটনায় নিহত হয়েছেন। তবে মিনহাজের গ্রামের নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নাটোরের নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের শামিম ও খাজুরা গ্রামের সাব্বির এবং রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রাম, ডাংগাপাড়া গ্রামের শ্যামলও নিহতদের তালিকায় রয়েছেন।

অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। নিহতদের পরিচয় নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে স্বজনদের অবহিত করার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com